ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

হবিগঞ্জের অবৈধ বালু উত্তোলন: ৩ লক্ষ টাকা জরিমান

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি ট্রাক্টর জব্দ, দুটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস এবং এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে শানখলা ইউনিয়নের পানছড়ি পার্কসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলন করা বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়।

পরে সকাল সাড়ে ১১টার দিকে পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী নতুন ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি মেশিন ও পাইপ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে বনগাঁও আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন এলাকায় সীমানার বাইরে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জাহিদ তরফদার নামে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

হবিগঞ্জের অবৈধ বালু উত্তোলন: ৩ লক্ষ টাকা জরিমান

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি ট্রাক্টর জব্দ, দুটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস এবং এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে শানখলা ইউনিয়নের পানছড়ি পার্কসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলন করা বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়।

পরে সকাল সাড়ে ১১টার দিকে পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী নতুন ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি মেশিন ও পাইপ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে বনগাঁও আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন এলাকায় সীমানার বাইরে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জাহিদ তরফদার নামে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত