ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

সিরাজগঞ্জে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের প্রেসক্লাব চৌরাস্তা সড়কে এ মানববন্ধনের আয়োজন করে সিরাজগঞ্জ জেলা ফারিয়া। এতে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও কর্মক্ষেত্রে নানা ধরনের হয়রানি, অনিরাপত্তা ও অপেশাদার আচরণের শিকার হচ্ছেন। তারা দাবি করেন, “দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এ দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ।” তাই তাদের পেশাগত সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনকালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের বাধা, হুমকি ও অসদাচরণের মুখোমুখি হতে হচ্ছে। এসব ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে তাদের জন্য সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি জানান তারা।

এসময় অংশগ্রহণকারীরা জানান, দাবি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সিরাজগঞ্জে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের প্রেসক্লাব চৌরাস্তা সড়কে এ মানববন্ধনের আয়োজন করে সিরাজগঞ্জ জেলা ফারিয়া। এতে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও কর্মক্ষেত্রে নানা ধরনের হয়রানি, অনিরাপত্তা ও অপেশাদার আচরণের শিকার হচ্ছেন। তারা দাবি করেন, “দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এ দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ।” তাই তাদের পেশাগত সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনকালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের বাধা, হুমকি ও অসদাচরণের মুখোমুখি হতে হচ্ছে। এসব ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে তাদের জন্য সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি জানান তারা।

এসময় অংশগ্রহণকারীরা জানান, দাবি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত