হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় সড়ক দুর্ঘটনায় বাহুবল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক নিহত হয়েছেন। সোমবার (১১ মে) বিকেল ৪টা ১৭ মিনিটের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, নিহত মনিরুজ্জামান ফারুক মোটরসাইকেলযোগে মিরপুর বাজার যাওয়ার সময় সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত গাড়িটি আমরা শনাক্ত করেছি। সাগরিকা পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা গাড়িটি পুলিশের কাছে হাজির করবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মনিরুজ্জামান ফারুকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন