দেশব্যাপী নদী-নালা, খাল ও জলধারা খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার উপজেলার গাজীখালী নদী সংযোগ এলাকায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল আরা সুলতানা এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মো. সারোয়ার আলম (ভিপিএম)।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসন, সাটুরিয়ার আয়োজনে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ উদ্যোগ।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন