ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার শিবু মার্কেট সংলগ্ন কুতুবপুর রাখিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ পরিবারটির গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।

আহতরা হলেন আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)।

প্রতিবেশী মো. ফারুক জানান, একতলা ভবনের একটি ইউনিটে ভাড়া থাকতেন আব্দুল কাদের। স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে সেখানে বসবাস করতেন তিনি। সকালে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ ছুটে যান। গিয়ে দেখা যায়, বাসার দরজা-জানালা ভেঙে গেছে এবং ঘরের ভেতর থেকে দগ্ধ অবস্থায় পরিবারের সদস্যরা বের হচ্ছেন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিকেজ হয়ে জমে থাকা গ্যাস অথবা ফ্রিজের কম্প্রেসার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ, মেহেদীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ পুড়ে গেছে।

তিনি আরও জানান, মেহেদী ও রাকিবের শ্বাসনালীও দগ্ধ হয়েছে। চারজনের অবস্থাই গুরুতর এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার শিবু মার্কেট সংলগ্ন কুতুবপুর রাখিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ পরিবারটির গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।

আহতরা হলেন আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)।

প্রতিবেশী মো. ফারুক জানান, একতলা ভবনের একটি ইউনিটে ভাড়া থাকতেন আব্দুল কাদের। স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে সেখানে বসবাস করতেন তিনি। সকালে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ ছুটে যান। গিয়ে দেখা যায়, বাসার দরজা-জানালা ভেঙে গেছে এবং ঘরের ভেতর থেকে দগ্ধ অবস্থায় পরিবারের সদস্যরা বের হচ্ছেন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিকেজ হয়ে জমে থাকা গ্যাস অথবা ফ্রিজের কম্প্রেসার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ, মেহেদীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ পুড়ে গেছে।

তিনি আরও জানান, মেহেদী ও রাকিবের শ্বাসনালীও দগ্ধ হয়েছে। চারজনের অবস্থাই গুরুতর এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত