ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

বরমায় ইসলামী ফ্রন্টের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

বরমায় ইসলামী ফ্রন্টের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন।

৯ই মে শনিবার বিকেলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে মোস্তফা কনভেনশন হলে  হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ কারী সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রঃ) এর ৬৭তম ওরস মোবারক উপলক্ষে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ধর্মীয় ও সাংগঠনিক আবহে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা ও সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। 

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বরমা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা জসীম উদ্দিন কাদেরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা জাহেদ আলকাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী ও প্রবাসী কল্যাণ ট্রাস্টের সম্মানিত কার্যকরী পরিষদের সদস্য আলহাজ্ব বশির আহমদ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা ফয়েজুল্লাহ খতিবি। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট বরমা ইউনিয়ন শাখার সদ্য বিদায়ী সভাপতি আবদুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ডাঃ মোহাম্মদ আবদুল আউয়াল, মাওলানা মঈনুদ্দিন খান কাদেরী, মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাফেজ আবদুল মাজেদ, মাওলানা শাহাদত হোসেন, মাওলানা শরফুদ্দীন, মাওলানা সাজ্জাদ হোসেন, মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ নাফিস মোস্তাফা ও মোহাম্মদ রবিউল হোসেন প্রমুখ। 

এ সময় বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামের সঠিক দিকনির্দেশনা ও রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ প্রচার, সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মিলাদ ও কিয়াম শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বরমায় ইসলামী ফ্রন্টের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত