চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে লাকি আকতার (৩৮) নামে এক নারীর রহস্যজনক ও নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় নিহতের ছেলের শ্বশুর মোহাম্মদ ছাবাকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের বিল থেকে গরু নিয়ে ফেরার পথে একা পেয়ে লাকি আকতারের ওপর হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে, অভিযুক্ত মোহাম্মদ ছাবা প্রথমে তাকে ধর্ষণ কিংবা ধর্ষণের চেষ্টা করে এবং পরে ঘটনা গোপন রাখতে গলা টিপে হত্যা করে মরদেহ বিলে ফেলে রেখে যায়।
পরদিন শনিবার সকালে কাঞ্চননগর এলাকার একটি বিল থেকে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে বাংলাদেশ পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠায়।
এলাকার সর্দার মোহাম্মদ ইউনুস দাবি করেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত মোহাম্মদ ছাবা তাদের কাছে হত্যার কথা স্বীকার করেছে। তিনি বলেন, “এ ধরনের জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”
নিহতের বাবা আবুল বশর কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।”
নিহতের ননদ আরাফা খাতুন জানান, অভিযুক্ত ছাবা প্রায়ই লাকি আকতারের বাড়িতে এসে বিরক্ত করতেন। এ বিষয়ে তাকে একাধিকবার সতর্কও করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
এদিকে বাংলাদেশ পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার বিষয়ে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।”

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন