মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদর উপজেলার আংশিক) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত সিংগাইরে তিনটি উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন। শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার ধল্লা ইউনিয়নে একটি এবং চান্দহর ইউনিয়নে দুটি প্রকল্পের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, মানিকগঞ্জের আয়োজনে এবং পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বার্তা এলাকায় কালিগঙ্গা নদীর ভাঙন রোধে অস্থায়ী প্রতিরক্ষামূলক ৫৫ মিটার কাজের উদ্বোধন করা হয়। এ সময় সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ড মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান।
এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণ প্রকল্পের আওতায় চান্দহর ইউনিয়নের চক পালপাড়া রাস্তা থেকে ইসলামপুর আবুলের বাড়ি পর্যন্ত ১ হাজার মিটার এবং ধল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে হাবিবুরের বাড়ি থেকে খাসেরচর আনোয়ারের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার।
এসময় আরও উপস্থিত ছিলেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন