বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে নিহত চার
জামালপুর প্রতিনিধি : বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ নিহত চারজন, দুই জনের বাড়ী জামালপুর।
মঙ্গলবার দুপুরে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মুক্তাগাছার মনতলা নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় ও ঘটনাস্থলেই তিন নারীসহ প্রাণ হারান ৪জন।
নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের শৈলেরকান্দা রুহুলি গ্রামের খোরশেদ আলমের স্ত্রী শিউলি আক্তার (৩৫) ও তার মেয়ে খোশনুর জাহান (১২)। অন্য দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের ওপর উল্টে থাকায় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
মিঠু আহমেদ
জামালপুর।
৫.৫.২৬
০১৭১২০৯৩৪০১

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন