ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

চট্টগ্রামে ব্যাংকে জমাকৃত অর্থ ফেরত চেয়ে বিক্ষোভ : তালা দিলেন বিক্ষুব্ধ গ্রাহকরা​

চট্টগ্রামের খাতুনগঞ্জে ইউনিয়ন ব্যাংক পিএলসির একটি শাখায় জমানো টাকা আদায় ও হেয়ার কাট বাতিলের দাবি বিক্ষোভ করছেন আমানতকারীরা। বিক্ষুব্ধ ইউনিয়ন ব্যাংকের গ্রাহকরা জমাকৃত অর্থ ফেরত চেয়ে বিক্ষোভ শুরু করেন।​ পরে বিক্ষুব্ধ গ্রাহকরা​ তালা ঝুলিয়ে দেন​।

রোববার ( ৩ মে ) ব্যাংকে খাতুনগঞ্জে শাখায়​ খোলার সময় শতাধিক বিক্ষুব্ধ গ্রাহক ব্যাংকের ভেতরে ঢুকে জমাকৃত অর্থ ফেরত চেয়ে বিক্ষোভ শুরু করেন। গ্রাহকরা জমানো টাকা আদায় ও হেয়ার কাট বাতিলের দাবি বিক্ষোভ করছেন।

এ সময় গ্রাহকরা শাখা ব্যবস্থাপককে খুঁজে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। ব্যাংকের কর্মীরা ব্যবস্থাপক ছুটিতে আছেন এবং সেকেন্ড অফিসার বিদেশে অবস্থান করছেন জানান।​ বেলা ১২টার দিকে তারা ইউনিয়ন ব্যাংক, খাতুনগঞ্জ শাখায় তালা ঝুলিয়ে দেন। এরপর তারা পাশের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেও বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভে অংশ নেওয়া আমানতকারীরা জানান, হেয়ার কাট বাতিল এবং স্বাভাবিক লেনদেন চালু করার পাশাপাশি গ্রাহকদের জমানো টাকা ফেরত চেয়ে তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন। তবে এরপরও তাদের দাবি আদায় হয়নি।​

বিক্ষুব্ধ গ্রাহকরা অভিযোগ করেন, তার ব্যাংক হিসাবে কোটি টাকার বেশি জমা থাকলেও প্রয়োজনের সময় সামান্য অর্থও উত্তোলন করা যাচ্ছে না। ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করা হলেও তা ফলপ্রসূ হয়নি।​ এমন পরিস্থিতিতে আমানতকারীরা ব্যাংকারদের সহযোগিতা ও কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ চান। পরে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

ব্যাংক কর্তৃপক্ষ মূল আমানতের ওপর ‘হেয়ার কাট’ বা নির্দিষ্ট হারে অর্থ পরিশোধের প্রস্তাব দিচ্ছে। এটি তারা মেনে নেবেন না।​ ব্যাংকের কর্মীরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংক বা প্রধান কার্যালয়ের নির্দেশনা ছাড়া বড় অঙ্কের অর্থ সরবরাহ বা পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, তারা গ্রাহকদের সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করার সুযোগ দিচ্ছেন।​

ব্যাংকিং কার্যক্রমে এমন অচলাবস্থায় ব্যবসায়ী ও সাধারণ মানতকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ প্রয়োজন।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ব্যাংকে জমাকৃত অর্থ ফেরত চেয়ে বিক্ষোভ : তালা দিলেন বিক্ষুব্ধ গ্রাহকরা​

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত