ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

সড়কে উপড়ে পড়ল গাছ, যোগাযোগ বিচ্ছিন্ন

সড়কে উপড়ে পড়ল গাছ, যোগাযোগ বিচ্ছিন্ন

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় কালবৈশাখী ঝড়ে একাধিক গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শনিবার (০২ মে) দুপুরে বনাঞ্চলের ‘গাড়িভাঙা’ নামক স্থানে এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে যাত্রীরা চরম ভোগান্তিতে রয়েছেন।

জানা গেছে, শনিবার দুপুরে হঠাৎ করেই মৌলভীবাজারের ওপর দিয়ে তীব্র বেগে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি বয়ে যায়। ঝড়ের তোড়ে লাউয়াছড়া বনের ভেতরে সড়কের ওপর বেশ কিছু পুরোনো ও বড় গাছ ভেঙে পড়ে। এতে করে সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা ও সিলেটগামী দূরপাল্লার বাস, পর্যটকবাহী মাইক্রোবাস এবং নিত্যপণ্যবাহী ট্রাকসহ কয়েকশ গাড়ি আটকা পড়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বনাঞ্চলের ভেতরে অবস্থানের কারণে উদ্ধার সরঞ্জাম পৌঁছতে এবং গাছের আকার বড় হওয়ায় সেগুলো সরাতে বেগ পেতে হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ সদস্যরা।

উদ্ধার কাজের বর্তমান অবস্থা সম্পর্কে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, দুপুরে হঠাৎ ঝড়ো বৃষ্টিতে সড়কের একাধিক স্থানে বড় বড় গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের কর্মীরা ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে গাছ অপসারণের কাজ চালিয়ে যাচ্ছে। আশা করছি দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, জনদুর্ভোগ লাঘবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে যান চলাচল পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পর্যটক ও চালকদের বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে অথবা গাছ অপসারণ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সড়কে উপড়ে পড়ল গাছ, যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত