ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
৫০ পিস ইয়াবা সহ ২ নাটক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে মো. রাজিব হোসেন (২৩) এবং আকাশি গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট কামরুল ইসলাম (খোকন)-এর স্ত্রী সুলতানা বেগম (৩২)।

মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা)-এঁর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এসআই হারুনুর রশিদের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে গোপালপুর গ্রামের রাজিয়া বেগমের বসতবাড়ির উঠান থেকে রাজিব ও সুলতানাকে আটক করা হয়।

এ সময় রাজিব হোসেনের কাছ থেকে ৩০ পিস এবং সুলতানা বেগমের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার রাজিব হোসেনের বিরুদ্ধে পূর্বে দুটি এবং এর আগে সুলতানা বেগমের বিরুদ্ধে একটি মাদক মামলায় আটক হন।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে।


মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে মো. রাজিব হোসেন (২৩) এবং আকাশি গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট কামরুল ইসলাম (খোকন)-এর স্ত্রী সুলতানা বেগম (৩২)।

মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা)-এঁর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এসআই হারুনুর রশিদের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে গোপালপুর গ্রামের রাজিয়া বেগমের বসতবাড়ির উঠান থেকে রাজিব ও সুলতানাকে আটক করা হয়।

এ সময় রাজিব হোসেনের কাছ থেকে ৩০ পিস এবং সুলতানা বেগমের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার রাজিব হোসেনের বিরুদ্ধে পূর্বে দুটি এবং এর আগে সুলতানা বেগমের বিরুদ্ধে একটি মাদক মামলায় আটক হন।


BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত