ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

বৃষ্টির দেখা পেয়ে​ স্বস্তির নিঃশ্বাস বন্দরনগরী চট্টগ্রামবাসির

তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের অবসান ঘটিয়ে অবশেষে বৃষ্টির দেখা পেয়েছে বন্দরনগরী চট্টগ্রামবাসির ​।

সোমবার (২৭ এপ্রিল) সকাল আটটার দিকে বৃষ্টি নামলে নগরজীবনে ফিরে আসে প্রশান্তি। সকাল নয়টার পরেও বৃষ্টি অব্যাহত আছে। বৃষ্টি শুরু হওয়ার পরপরই তাপমাত্রা কিছুটা কমে আসে।

নগরীর পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বলেন, ‘চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় দশমিক দুই মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।’

নগরীর আমবাগান আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ বলেন, ‘সকাল আটটা থেকে হালকা বৃষ্টি হয়েছে। নয়টা পর্যন্ত ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে রাতে বৃষ্টি বাড়তে পারে।’​ গত কয়েক দিনের অসহনীয় গরম এবং সেই সাথে লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছিল। আজকের এই বৃষ্টি নগরবাসীর জন্য বড় ধরণের স্বস্তি নিয়ে এসেছে।​ বন্দরনগরীর এলাকার বাসিন্দারা বলেন, কয়েক দিন ধরে এমন গরম পড়ছিল যে বাইরে বের হওয়াই কঠিন হয়ে গিয়েছিল। আজকের বৃষ্টি যেন স্বস্তির নিঃশ্বাস এনে দিলো।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বৃষ্টির দেখা পেয়ে​ স্বস্তির নিঃশ্বাস বন্দরনগরী চট্টগ্রামবাসির

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের অবসান ঘটিয়ে অবশেষে বৃষ্টির দেখা পেয়েছে বন্দরনগরী চট্টগ্রামবাসির ​।

সোমবার (২৭ এপ্রিল) সকাল আটটার দিকে বৃষ্টি নামলে নগরজীবনে ফিরে আসে প্রশান্তি। সকাল নয়টার পরেও বৃষ্টি অব্যাহত আছে। বৃষ্টি শুরু হওয়ার পরপরই তাপমাত্রা কিছুটা কমে আসে।

নগরীর পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বলেন, ‘চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় দশমিক দুই মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।’

নগরীর আমবাগান আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ বলেন, ‘সকাল আটটা থেকে হালকা বৃষ্টি হয়েছে। নয়টা পর্যন্ত ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে রাতে বৃষ্টি বাড়তে পারে।’​ গত কয়েক দিনের অসহনীয় গরম এবং সেই সাথে লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছিল। আজকের এই বৃষ্টি নগরবাসীর জন্য বড় ধরণের স্বস্তি নিয়ে এসেছে।​ বন্দরনগরীর এলাকার বাসিন্দারা বলেন, কয়েক দিন ধরে এমন গরম পড়ছিল যে বাইরে বের হওয়াই কঠিন হয়ে গিয়েছিল। আজকের বৃষ্টি যেন স্বস্তির নিঃশ্বাস এনে দিলো।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত