ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজে ক্যান্টিন উদ্বোধন

দেবীদ্বারে এস,এ, সরকারি কলেজে ক্যান্টিন উদ্বোধন

কুমিল্লার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ ক্যান্টিনের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের দ্বিতল ভবনে ওই ক্যান্টিন উদ্বোধন করেন দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আহসান পারভেজ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও অত্র কলেজের প্রাক্তন শিক্ষার্থী মো. ছিদ্দিকুর রহমান আমীন, এস,এ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জহির উদ্দিন, মো. সাহেদ ইকবাল চৌধুরী, প্রভাষক জসিম উদ্দিন, মো. মিনহাজুর রহমান, মো. আফজালুর রহমান, মো. ইয়াছিন, মো. রাসেল আল মামুন, মোসা. সুমনা রহমান সুমি, রাজীব রায় প্রমুখ।

এ সময় কলেজ ক্যান্টিন পরিচালক মা-মেয়ে রান্না ঘরের স্বত্বাধিকারী হুরবানু আক্তার পলিসহ শিক্ষার্থী শিক্ষক, ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন ।

উদ্বোধনের পূর্বে মিলাদ ও দোয়া পাঠ করেন দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মসজিদের ইমাম মাওলানা মো. ছিদ্দিকুর রহমান। পরে কেক কাটার মধ্য দিয়ে এবং ফিতা কেটে ক্যান্টিনের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ।

শিক্ষার্থী আল আমিন ও রেবেকা সুলতানা বলেন, আমরা ক্যান্টিনের অভাবে ক্ষুধার্ত থেকে বাড়ি ফিরতে হত, এখন আর সেই সমস্যা থেকে মুক্তি পেয়েছি।

প্রভাষক মো. মিনহাজুর রহমান ও মোসা. সুমনা রহমান সুমি বলেন, শিক্ষকরা হোটেল রেস্তোরায় যেয়ে দুপুরের লাঞ্চ বা নাস্তা করার আনন্দিত থেকে এখন কলেজ ক্যাম্পাসে খাবার খেতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছি। মা-মেয়ের রান্নাঘর ঘরোয়া পরিবেশে আমাদের সেই খাবার ঘাটতি পূরণ করেছে।

কলেজ ক্যান্টিন উদ্বোধনকালে দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, ঐতিহ্যবাহী দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজটির ইন্টারমিডিয়েট শাখা থেকে আনার্স শাখা পর্যন্ত ২ হাজার ৫ শতাধিক শিক্ষার্থী, ৪২ জন শিক্ষক এবং ২২ জন কমর্চারী রয়েছেন। আজ থেকে আমাদের এ কলেজটি খাদ্য নিরাপত্তা দানে আবদ্ধ হলো।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজে ক্যান্টিন উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত