সাভারে ১ শতাংশ জমি দখলে নিতে বৃদ্ধ বাবা- ছেলে- মেয়ের ওপর হামলা
ঢাকার সাভারে ১ শতাংশ জমি দখলে নিতে এক বৃদ্ধ বাবা ও তার ছেলে ও মেয়ের উপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ আব্দুল আলীকে(৬৫) ও তার ছেলে কাদির হোসেন রাজুকে (৩৪) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সাভারের ভাকুর্তা ইউনিয়নের ডোমরাকান্দা এলাকায় এঘটনা ঘটে।
চিকিৎসাধীন কাদির হোসেন রাজু দ্য ডেইলি স্টারকে বলেন, ডোমরাকান্দা এলাকায় আমাদের ৫.২০ শতাংশ জমি রয়েছে। কিছুদিন পূর্বে সেই জমি থেকে ১ শতাংশ জমি কিয়াম উদ্দিন ও তার পরিবারের সদস্যরা জোড়পূর্বক দখলে নেয়। বিষয়টি নিয়ে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ গতকাল উভয় পক্ষকে ভাকুর্তা পুলিশ ফারিতে ডাকে। উভয় পক্ষই সেখানে গেলে কিয়াম উদ্দিন কোনও কাগজ পত্র দেখাতে পারেনা। পরে সেখান থেকে তার লোকজন নিয়ে তিনি ( কিয়াম উদ্দিন) চলে যান। দুপুর দুইটার দিকে আমার বাবা নামজ পড়তে বের হলে কিয়াম উদ্দিন, তার ছেলে তারিকুল ইসলাম, ভাই আবুল কাশেম ও তার পরিবারের সদস্যরা আমার বাবার উপর লাঠি ও লোহার রড নিয়ে হামলা করে। আমার বাবার ডাক চিৎকারে আমি ও আমার বোন শারমিন সেখানে ছুটে গেলে তারা আমাদের দুজনের উপর হামলা করে। তাদের হামলায় আমার বাবার মাথায় গভীর ক্ষত হয়েছে ও আমার হাত ভেঙে গেছে। আমার বোনও আহত হয়েছে। আমার বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তারে নিউরো আইসিইউ ইউনিটে স্থানান্তর করা হয়েছে। হামলাকারীরা আমাদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এঘটনায় আমরা সাভার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা এই হামলার বিচার চাই, বলেন কাদির।
আহত শারমিন আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, হামলাকারীরা আমার বাবাকে ও আমাদের মেরে ফেলবে। আমরা জীবন নিয়ে শঙ্কায় রয়েছি।
অভিযোগের বিষয়ে জানতে কিয়াম উদ্দিনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উভয় পক্ষের সাথে আলোচনায় বসা ভাকুর্তা পুলিশ ফারির সহকারী উপ- পরিদর্শক( এএসআই) সাহাদাৎ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, আব্দুল আলীর সম্পত্তি কিয়াম উদ্দিন গং দখল করেছে মর্মে সাভার থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করা হয়েছিলি। সেই জিডির বলে উভয় পক্ষ গতকাল পুলিশ ফাঁড়িতে এসেছিলেন। জিডিটি ফাঁরির ইনচার্জ ফারুক স্যার তদন্ত করছিলেন।তিনি গতকাল ছুটিতে ছিলেন বিধায় উভয় পক্ষই চলে যায়। পরে শুনি তারা মারামারি করেছে। এঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ করেছেন। আমি সন্ধ্যায় স্পটে গিয়েছিলাম কিন্তু কোনও পক্ষকেই পাইনি। শুনেছি হাসপাতালে রয়েছে
শেস
সাভার

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন