নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে আব্দুল মান্নান (৪০) নামে এক ‘ভুয়া ডিবি পরিচয়ধারী ও ডলার প্রতারক’ চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে মোঃ মিলন মিয়া (৪৫) নামের এক ব্যক্তি ১০ লাখ ৭০ হাজার টাকা ডলার প্রতারণার শিকার হয়েছেন মর্মে নীলফামারী জেলা গোয়েন্দা শাখায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে এবং ঘটনার সত্যতা পায়।
এরই প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মতলুবর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নীলফামারী সদর উপজেলার বড়ুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় প্রতারক চক্রের সক্রিয় সদস্য মোঃ আব্দুল মান্নান (৪০), পিতা—মোহাজ্জেন আলী, সাং বোতলাগাড়ী (খর্দপাড়া), থানা সৈয়দপুর, জেলা নীলফামারীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন যে, তিনি অন্যান্য সহযোগীদের সঙ্গে মিলে ভুয়া ডিবি পরিচয় ব্যবহার করে ভুক্তভোগীকে প্রলোভনে ফেলে অপহরণ ও অবৈধভাবে আটক করেন। পরে তাকে মারধর ও প্রাণনাশের ভয় দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করেন। একই সঙ্গে আসল ডলার দেওয়ার প্রলোভন দেখিয়ে মোট ১০ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেন।
এ ঘটনায় নীলফামারী সদর থানায় মামলা নং-৩৪, তারিখ ২৩/০৪/২০২৬ খ্রিঃ, জিআর নং-১৪৩/২০২৬ রুজু করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩২৩, ৩৪১, ১৭০, ৪২০, ৩৮৫, ৩৮৬, ৩৬৫, ৫০৬(২)/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন