ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

মধুখালীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

মতবিনিময় সভা

ফরিদপুরের মধুখালীতে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাত ৮টায় মধুখালী থানার ওসির নিজ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ সুকদেব রায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের সহযোগিতা পেলে মধুখালী উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা সম্ভব। তিনি আরও বলেন, “সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক—জনস্বার্থে একসাথে কাজ করলেই ভালো ফলাফল আসবে।”

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু, সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান মিয়া, সহ-সভাপতি মোঃ রমজান আলী বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুবিন ও সালেহীন সোয়াদ সাম্মী, অর্থ সম্পাদক আবির হোসেন আবু, প্রচার সম্পাদক মোঃ রাজিব হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মানিক শিকদার, সাংবাদিক সাগর চক্রবর্তী, মোঃ ইদ্রিস আলী, মোঃ নাজমুল হোসেন,সালমান আহমেদ,  মোঃ রাকিবুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সভায় সাংবাদিক ও পুলিশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মধুখালীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

ফরিদপুরের মধুখালীতে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাত ৮টায় মধুখালী থানার ওসির নিজ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ সুকদেব রায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের সহযোগিতা পেলে মধুখালী উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা সম্ভব। তিনি আরও বলেন, “সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক—জনস্বার্থে একসাথে কাজ করলেই ভালো ফলাফল আসবে।”

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু, সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান মিয়া, সহ-সভাপতি মোঃ রমজান আলী বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুবিন ও সালেহীন সোয়াদ সাম্মী, অর্থ সম্পাদক আবির হোসেন আবু, প্রচার সম্পাদক মোঃ রাজিব হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মানিক শিকদার, সাংবাদিক সাগর চক্রবর্তী, মোঃ ইদ্রিস আলী, মোঃ নাজমুল হোসেন,সালমান আহমেদ,  মোঃ রাকিবুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সভায় সাংবাদিক ও পুলিশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত