ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

মুরাদনগরে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ দুই আসামি গ্রেপ্তার

বাঙ্গরায় মাদক মামলার সাজাপ্রাপ্তসহ দুই আসামি গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ পৃথক অভিযানে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি এবং নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সরেরপাড় গ্রামের মালু মিয়ার ছেলে আলাউদ্দিন এবং খোষঘর গ্রামের মোঃ সাফায়েত হোসেন।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানার এসআই মোঃ মতিউর রহমান ও এএসআই মোঃ আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করেন। আলাউদ্দিন মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং সাফায়েত হোসেন নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মুরাদনগরে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ দুই আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ পৃথক অভিযানে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি এবং নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সরেরপাড় গ্রামের মালু মিয়ার ছেলে আলাউদ্দিন এবং খোষঘর গ্রামের মোঃ সাফায়েত হোসেন।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানার এসআই মোঃ মতিউর রহমান ও এএসআই মোঃ আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করেন। আলাউদ্দিন মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং সাফায়েত হোসেন নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত