নীলফামারীর সৈয়দপুরে গলায় ফাস দিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টা দিকে সৈয়দপুর উপজেলার ১ নং কামারপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাঈম (২৭), মৃত মুখলেসুর রহমানের ছেলে এবং ডাঙ্গাপাড়া গ্রামের স্হানীয় বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম নিজ বাড়ির একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত থানায় খবর দেয় ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। আত্মহত্যার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম , বিষয়টি নিশ্চিত করে বলেন , লাশ উদ্ধার করা হয়েছে । এ বিষয়ে তদন্ত চলছে ।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন