নওগাঁর বদলগাছী উপজেলায় জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে অবৈধভাবে পেট্রোল মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ এপ্রিল, ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে গোবরচাপা বাজারে এই অভিযান পরিচালনা করেন বদলগাছী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পলাশ উদ্দীন। এ সময় র্যাবের একটি দল অভিযানে সহযোগিতা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একটি দোকানে বিপুল পরিমাণ পেট্রোল অবৈধভাবে মজুত রাখার সত্যতা পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট দোকানদারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পলাশ উদ্দীন জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়ানো এবং অনুমোদন ছাড়া দাহ্য পদার্থ মজুত রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
পরে জব্দ করা পেট্রোল স্থানীয়দের মাঝে সরকারি মূল্যে বিক্রি করা হয়। অভিযানের সময় র্যাব সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সংকটকালীন সময়ে জ্বালানির ন্যায্য মূল্য বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন