মানিকগঞ্জে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন ২ জন গণপিটুনিতে নিহত। সদর উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে তার হাত-পা বাঁধা নিথর দেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুটির নাম আতিকা (৮)। সে স্থানীয় দুদুল মিয়ার মেয়ে। এর আগে বিকাল প্রায় ৫টার দিকে বাড়ির পাশ থেকে সে নিখোঁজ হয়।
নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার চালানো হয় এবং এলাকায় মাইকিং করা হয়। কিন্তু দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি।
পরবর্তীতে রাতের দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে তার মরদেহ দেখতে পান এলাকাবাসী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির কানে থাকা স্বর্ণের দুল ও গলার চেইন লুট করার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা অটোচালক পান্নু মিয়া (৩৫), তার ছোট ভাই ফজলু (২৮) এবং ছেলে নাজমুল (২০)-কে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই পান্নু মিয়া ও তার ভাই ফজলু নিহত হন। গুরুতর আহত অবস্থায় পান্নু মিয়ার ছেলে নাজমুলকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনার পরপরই মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন