ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

মানিকগঞ্জে দুর্নীতির মামলায় সাবেক মেয়র গ্রেফতার

মানিকগঞ্জে মেয়র কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে

মানিকগঞ্জে দুর্নীতির মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. রমজান আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে তাকে মানিকগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে বিচারক এসকেএম তোফায়েল হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে পুলিশ তাকে কারাগারে নিয়ে যায়।

মামলার এজাহার অনুযায়ী ২০০৭ সালে সাবেক মেয়র রমজান আলী ও মেসার্স মহুয়া এর বিরুদ্ধে পৌরসভার ৩ লাখ ২৫ হাজার ৩৩০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়। তৎকালীন জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আব্দুল মাজেদ এ মামলা করেন।

এছাড়া ২০০৯ সালে সাবেক মেয়র রমজান আলী আরেকটি বিশেষ মামলারও আসামি ছিলেন। আদালতে অনুপস্থিত থাকায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে বৃহস্পতিবার তিনি আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জে দুর্নীতির মামলায় সাবেক মেয়র গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

মানিকগঞ্জে দুর্নীতির মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. রমজান আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে তাকে মানিকগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে বিচারক এসকেএম তোফায়েল হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে পুলিশ তাকে কারাগারে নিয়ে যায়।

মামলার এজাহার অনুযায়ী ২০০৭ সালে সাবেক মেয়র রমজান আলী ও মেসার্স মহুয়া এর বিরুদ্ধে পৌরসভার ৩ লাখ ২৫ হাজার ৩৩০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়। তৎকালীন জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আব্দুল মাজেদ এ মামলা করেন।

এছাড়া ২০০৯ সালে সাবেক মেয়র রমজান আলী আরেকটি বিশেষ মামলারও আসামি ছিলেন। আদালতে অনুপস্থিত থাকায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে বৃহস্পতিবার তিনি আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত