ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

দোহারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞান মেলায় স্টল ঘুরে দেখছেন

বাঙালির প্রাণের উৎসব বৈশাখী আমেজের রেশ কাটতে না কাটতেই ঢাকার দোহার উপজেলায় জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার শুভ উদ্বোধন করেন। মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবিত প্রজেক্টগুলো সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিগবাত উল্লাহ্, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শামীম হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিবুল হাসান, বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শামিমা ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষ ও বিজ্ঞানমনস্ক মানবসম্পদ গড়ে তোলাই হচ্ছে একটি দেশের টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি。 বর্তমান সরকার উদ্ভাবন-নির্ভর বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ। বক্তারা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের তত্ত্বে সীমাবদ্ধ না থেকে সৃজনশীল ও বাস্তবমুখী গবেষণায় আগ্রহী হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞান মেলায় দোহারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজেদের তৈরি বৈচিত্র্যময় প্রকল্প প্রদর্শন করে, যা মেলায় আগত দর্শনার্থীদের এবং অতিথিদের মুগ্ধ করে। ক্ষুদে বিজ্ঞানীদের এই মেধা ও আগ্রহের প্রশংসা করেন সকলে। মেলা শেষে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ প্রজন্মের মাঝে বিজ্ঞানের প্রসার ঘটাতে এবং উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

দোহারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত