ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

কুমিল্লায় নির্মাণাধীন আধুনিক পার্ক পরিদর্শন

কুমিল্লায় নির্মাণাধীন আধুনিক পার্ক পরিদর্শনে জেলা ও কুসিক প্রশাসক

কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লা সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে নির্মাণাধীন আধুনিক ও দৃষ্টিনন্দন পার্ক পরিদর্শন করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসান এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পার্কটির সার্বিক উন্নয়ন কার্যক্রম, নান্দনিক অবকাঠামো নির্মাণের অগ্রগতি এবং নগরবাসীর জন্য আধুনিক ও নিরাপদ বিনোদন সুবিধা নিশ্চিত করার বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। একটি সুন্দর, সবুজ ও পরিবেশবান্ধব নগর বিনোদন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় পার্কের সৌন্দর্য বৃদ্ধি, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নাগরিকবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরবাসীর জন্য আধুনিক বিনোদন ও অবকাশ যাপনের নতুন সুযোগ সৃষ্টি হবে।

একই দিনে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু নগরীর রেইসকোর্স খালের চলমান খনন কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখা, জলাবদ্ধতা নিরসন এবং নগরীর পরিবেশ উন্নয়নে চলমান কার্যক্রম দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

নগরীর টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

কুমিল্লায় নির্মাণাধীন আধুনিক পার্ক পরিদর্শন

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত