কুমিল্লার নগরীতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও আতঙ্ক সৃষ্টির ঘটনায় অভিযান চালিয়ে পাঁচ কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশীয় তৈরি বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল বিকেল ৪টার দিকে কোতয়ালী থানাধীন ঠাকুরপাড়া মদিনা মসজিদ রোড এলাকায় দেশীয় অস্ত্রসহ একদল উচ্ছৃঙ্খল কিশোর গ্যাং সদস্য পটকা ফাটানো, অস্ত্রের মহড়া, মিছিল ও শক্তি প্রদর্শনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। তাদের কর্মকাণ্ডে জনমনে ভীতি ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে ৬ এপ্রিল রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ বিসিক শিল্পনগরী এলাকাসহ নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার করা হয় ফরহাদ হোসাইন (২২), ইব্রাহিম হোসেন জসিম (২২), শাহাদত হোসেন শান্ত (১৯), তানভীর আহম্মেদ (১৬) ও সাজ্জাদ হোসেন ওরফে রিতিক (১৭)-কে। তারা সবাই কোতয়ালী মডেল থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ কুসিকের ৭ নম্বর ওয়ার্ডের অশোকতলা বিসিক শিল্পনগরী সংলগ্ন নোনাবাদ পুকুরের পূর্ব পাড় এলাকায় অভিযান চালায়। সেখানে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি করে চারটি দেশীয় তৈরি রামদা/হাসুয়া এবং এসএস পাইপ দিয়ে তৈরি একটি দেশীয় অস্ত্র উদ্ধার করে, যার সামনের অংশে গোলাকার ব্লেড সদৃশ অংশ রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদের নাম-ঠিকানা প্রকাশের পাশাপাশি ঘটনায় জড়িত আরও ১৪ জনের নাম-ঠিকানা জানিয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজন দুষ্কৃতকারীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন