ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

নেত্রকোনায় বিয়ে বাড়িতে দাওয়াত খেয়ে ২০ বরযাত্রী হাসপাতালে

নেত্রকোনায় একটি বিয়ে বাড়িতে বরযাত্রী গিয়ে খাওয়াকে কেন্দ্র করে ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। আনন্দঘন পরিবেশ মুহূর্তেই পরিণত হয়েছে ভোগান্তিতে। কারণ, খাওয়ার পর অন্তত ২০ বরযাত্রী অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অভিযোগ উঠেছে, বিয়ের অনুষ্ঠানে পরিবেশিত খাবার খাওয়ার পরই শুরু হয় পেটের নানা সমস্যা।

সোমবার (৬ এপ্রিল) জেলার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়।

এর আগে, গত রোববার (৫ এপ্রিল) মানসা গ্রামে কনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার আটপাড়া উপজেলার শুনই এলাকার সিদ্দিক বিশ্বাসের ছেলে মনিরুল ইসলামের বিয়ে করতে বরযাত্রী নিয়ে একই জেলার মোহনগঞ্জ উপজেলার মানসা গ্রামে কনের বাড়িতে যান। সেখানে খাওয়া শেষে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই অনেকের বমি, ডায়রিয়া ও তীব্র পেটব্যথা শুরু হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় অনেক অতিথিকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

শুনই গ্রামের নূর মোহাম্মদ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। বিয়ের দাওয়াত খেয়ে আসার কিছুক্ষণ পরই একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে। সবারই বমি আর পেটব্যথা শুরু হয়। অনেকের অবস্থা খারাপ হতে থাকলে আমরা দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, হাসপাতালে বেশ কয়েকজন অসুস্থ মানুষ ভর্তি হয়েছেন। প্রাথমিকভাবে ফুড পয়জনিং বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণটা পরীক্ষা নিরীক্ষার পর বলা যাবে।

এদিকে এমন একটি আনন্দঘন আয়োজনে এই ধরনের অনাকাঙ্খিত ঘটনার কারণে অতিথিদের মধ্যে হতাশা নেমে এসেছে। তবে এ বিষয়ে কনেপক্ষের কারো সাথে কথা বলা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নেত্রকোনায় বিয়ে বাড়িতে দাওয়াত খেয়ে ২০ বরযাত্রী হাসপাতালে

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত