ধামরাই উপজেলার বাথুলি স্কেল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ভয়াবহ এক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে যাত্রীবাহী একটি বাস। “সেলফি পরিবহণ” নামের একটি বাস চলন্ত অবস্থায় হঠাৎ সামনের একটি চাকা খুলে গিয়ে পাশের পানিতে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি অস্বাভাবিক গতিতে চলছিল। হঠাৎ করেই বিকট শব্দ করে সামনের চাকা খুলে যায়, ফলে বাসটি নিয়ন্ত্রণ হারানোর উপক্রম হয়। তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
ঘটনার সময় বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই দ্রুত বাস থেকে নেমে যান। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
স্থানীয়রা অভিযোগ করেন, অনেক পরিবহনের যানবাহনই যথাযথ রক্ষণাবেক্ষণ ছাড়া সড়কে চলাচল করছে, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন