ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

নীলফামারীতে হাম: ১১ দিনের নবজাতকের মৃত্যু

হাম আক্রান্ত শিশু: ছবিটি সংগৃহীত

নীলফামারীর ডিমলা উপজেলায় হাম রোগে আক্রান্ত হয়ে ১১ দিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে, পাশাপাশি স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থান গ্রহণ করেছে।

মৃত শিশুটির নাম আফরিন জান্নাত। সে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের চাবুলের টারী (ক্লিনিক পাড়া) এলাকার বাসিন্দা মো. আবু বকর সিদ্দিক (স্বাধীন)-এর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জ্বর ও শরীরে ফুসকুড়িসহ হাম রোগের উপসর্গ দেখা দিলে শনিবার সকালে শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ভর্তির কিছুক্ষণ পরই তার অবস্থার অবনতি ঘটে। কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু সব প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটি গুরুতর অবস্থায় হাসপাতালে পৌঁছায় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক বলেন, জেলায় বর্তমানে হাম রোগের উপসর্গ নিয়ে অন্তত ৬ জন শিশু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান, জেলায় এটাই হামজনিত প্রথম মৃত্যুর ঘটনা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে নবজাতক ও টিকাবঞ্চিত শিশুদের জন্য এটি মারাত্মক ঝুঁকি তৈরি করে। সময়মতো টিকাদান এবং প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা গ্রহণই এ রোগ প্রতিরোধের প্রধান উপায়।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, কাশি, চোখ লাল হওয়া কিংবা শরীরে ফুসকুড়ি দেখা দিলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে জনমনে বাড়ছে উদ্বেগ—হাম রোগের বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নীলফামারীতে হাম: ১১ দিনের নবজাতকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত