ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

সৈয়দপুরে এমপির ইমামতিতে ঈদের জামাত

সৈয়দপুরে এমপির ইমামতিতে ঈদের জামাত
ছবিতে নীলফামারী-৪, আসনের এমপি হাফেজ আবদুল মুনতাকিম: ঈদের জামাতে খুতবা পাঠ করছেন।

আগের রাতের টানা বর্ষণে নীলফামারীর বেশির ভাগ ঈদের জামাত মসজিদে সীমাবদ্ধ থাকলেও, ব্যতিক্রম ছিল সৈয়দপুর উপজেলার  কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সরকারী  বিদ্যালয় মাঠ। সেখানে  প্রায় পাঁচ হাজার মুসল্লিকে নিয়ে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন নীলফামারী-৪ আসনের এমপি হাফেজ আবদুল মুনতাকিম।  যা সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে। 

‎‎বৃস্টিস্নাত সকালে ফ্যাকাশে আলোয় নতুন পাঞ্জাবি, টুপি আর ধর্মীয় পোশাকে সজ্জিত মুসল্লি ও প্রকৃতি একে অপরের সাথে  মিশে এক মহিমান্বিত দৃশ্যর অবতারনা ঘটেছিল। মধ্যবয়সী, বৃদ্ধ, যুবক, শিশু—সকলের শান্তি কামনায়  প্রার্থনায় নীরবতায়  আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়েছিল। বিশ্বে শান্তি কামনায়  মহান রাব্বুল আলামিনের দরবারে  আকুলতা ও মিনতিভরা আবেদনময়  প্রার্থনা আরও আবেগপ্রবণ হয়  নীলফামারী- ৪ আসনের এমপি  হাফেজ আবদুল মুনতাকিমের ইমামতিতে।

‎‎ তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমির।  শুধু তাই নয়,  তিনি   নতুন নির্বাচিত সংসদ সদস্য, একজন শিক্ষক,  হাফেজ ও মাওলানা।  যিনি কেবল রাজনীতিতে নয়, ধর্মীয় দায়িত্বেও অন্যন্য  দৃষ্টান্ত স্থাপন করেছেন।

‎‎যখন তিনি খুতবা দিতে শুরু করলেন, মাঠটি নিঃশব্দ হয়ে গেল। তাঁর সুরেলা কণ্ঠের প্রতিটি শব্দ যেন মানুষের হৃদয়ে ছুঁয়ে ছিল।  আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ…,—এই তাকবিরের ধ্বনি এক কণ্ঠ থেকে শুরু হয়ে হাজারো কণ্ঠে মিলেমিশে একাকার হয়।  

‎‎নামাজ শেষে মুহূর্তটি আরও হৃদয়স্পর্শী হয়ে উঠল। মুসল্লিদের পরস্পরের  সৌহার্দ্যপূর্ণ আলিঙ্গনে। সাথে কুশল বিনিময় করলেন। ছোট-বড়, ধনী-গরিব—সব ভেদাভেদ মিলেমিশে মানুষের অন্তর থেকে সৃষ্ট এক মানবিক মিলনের দৃশ্য তৈরি করল। মাঠটি পরিণত হলো এক শান্তির বাগানে, যেখানে ভালোবাসা, আস্থা এবং ভ্রাতৃত্বের স্পন্দন স্পর্শ করছিল প্রতিটি হৃদয়কে।

‎হাফেজ আবদুল মুনতাকিম–এর খুতবা কেবল ধর্মীয় শিক্ষা ছিল না, এটি ছিল নেতৃত্বের নিখুঁত দৃষ্টান্ত। তাঁর কণ্ঠের মাধুর্য, উপস্থিতির দৃঢ়তা, এবং কথা বলার বিনয়—সব মিলেমিশে মুসল্লিদের মনে গভীর ছাপ ফেলে। হাত মেলানো, আলিঙ্গন, অভিব্যক্তির বিনিময়— মুহূর্তটি হয়ে উঠেছিল এক অনন্য আধ্যাত্মিক ও মানবিকতাময়। এই ভিডিও মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, মানুষের নানা ইতিবাচক  মন্তব্য আসে।  কেউ  লিখেন, মনটা ভরে গেল, এমন তেলাওয়াত অনেকদিন শুনিনি।” প্রমাণ মিলল, যে নেত্রীত্ব শুধু রাজনৈতিক পদে সীমাবদ্ধ নয়,  মানুষের হৃদয় স্পর্শ করলেও তা সত্যিকারের নেতৃত্বের পরিচয় দেয়। এতে ধলাগাছ  সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠটি পরিণত হয়েছিল  ধর্ম, নৈতিকতা এবং সামাজিক সম্প্রীতির মহামিলনের এক  জীবন্ত  স্মৃতি।  

‎

‎

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সৈয়দপুরে এমপির ইমামতিতে ঈদের জামাত

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত