নীলফামারীতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের ব্যুরো অফিস মিডিয়া কর্নারের উদ্যগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর বাজার নবমুসলিম মাকেট চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপহার বিতরণ করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক জাকির হোসেন তালুকদার, সাবেক নীলফামারী জেলা পরিষদ সদস্য শামীম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাজাহারুল ইসলাম এবং সিনিয়র সাংবাদিক জিকরুল হক। মিডিয়া কর্ণারের ব্যুরো চিফ সাংবাদিক জয়নাল আবেদীন হিরোর সভাপতিত্বে ও সাংবাদিক এম আর আলী টুটুলের সন্চালোনায় উপহার বিতরণে বিভিন্ন গণমাধ্যমকর্মী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাাজীবিরা উপস্থিত ছিলেন।
উপহার হিসেবে ৩৫ জন শিশুকে নতুন জামা-প্যান্ট, ৫ জন বিধবা নারীকে ছাগল, ২০ জন নারীকে শাড়ি এবং ২০ জন পুরুষকে লুঙ্গি বিতরণ করা হয়। এছাড়া ৪০ জন দরিদ্র পরিবারের মাঝে চাল, আটা, আলু, সেমাই, চিনি ও মসুর ডালসহ খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
আয়োজক জানান, মিডিয়া কর্ণারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতকালে কম্বল,ছাগল ও শিক্ষার্থীদের জামা- প্যান্ট এবং ঈদ উপলক্ষে সমাজের অসহায় মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০১১ইং সাল থেকে অব্যাহত আছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন ৷

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন