ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

নীলফামারীতে সেলসম্যানকে কুপিয়ে ২৫ হাজার টাকা ছিনতাই

আহত আব্দুর রাজ্জাক: চিকিৎসা নিচ্ছে সৈয়দপুর সদর হাসপাতালে।

নীলফামারীর ‎সৈয়দপুরে আব্দুর রাজ্জাক নামে একটি ঔষধ কোম্পানির সেলসম্যানকে নির্মম ভাবে কুপিয়ে প্রায় ২৫ হাজার টাকা ছিনতাই করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে শহরের ১১ নম্বর ওয়ার্ডের কুন্দল এলাকার খড়খড়িয়া নদীর সেতুর ওপর এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

‎আহত সেলসম্যান আব্দুর রাজ্জাক দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের সোনাপুকুর গ্রামের আলহাজ্ব আবুল হোসেনের ছেলে।

‎জানা যায়, সেদিন রাত আনুমানিক ৮টার দিকে রাজ্জাক কোম্পানির কাজ শেষে ভ্যানযোগে রানীরবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে আসছিলেন। রাবেয়া মোড় পার হয়ে খড়খড়িয়া নদীর সেতুর ওপর পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা রাজ্জাকের কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।

‎পরে স্থানীয়রা আহত রাজ্জাককে উদ্ধার করে চিকিৎসার জন্য সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

‎

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নীলফামারীতে সেলসম্যানকে কুপিয়ে ২৫ হাজার টাকা ছিনতাই

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

নীলফামারীর ‎সৈয়দপুরে আব্দুর রাজ্জাক নামে একটি ঔষধ কোম্পানির সেলসম্যানকে নির্মম ভাবে কুপিয়ে প্রায় ২৫ হাজার টাকা ছিনতাই করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে শহরের ১১ নম্বর ওয়ার্ডের কুন্দল এলাকার খড়খড়িয়া নদীর সেতুর ওপর এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

‎আহত সেলসম্যান আব্দুর রাজ্জাক দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের সোনাপুকুর গ্রামের আলহাজ্ব আবুল হোসেনের ছেলে।

‎জানা যায়, সেদিন রাত আনুমানিক ৮টার দিকে রাজ্জাক কোম্পানির কাজ শেষে ভ্যানযোগে রানীরবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে আসছিলেন। রাবেয়া মোড় পার হয়ে খড়খড়িয়া নদীর সেতুর ওপর পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা রাজ্জাকের কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।

‎পরে স্থানীয়রা আহত রাজ্জাককে উদ্ধার করে চিকিৎসার জন্য সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

‎

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত