ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি : যুবদল নেতা বহিষ্কার

টেন্ডারকে কেন্দ্র  করে উত্তপ্ত হয়ে ওঠা এক ঘটনার জেরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ ও সংহতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলার আওতাধীন কিশোরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমানকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্তে এই বহিষ্কার কার্যকর করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১০ মার্চ) সকালে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্যসামগ্রী সরবরাহ সংক্রান্ত একটি টেন্ডার না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ক্ষুব্ধ হয়ে যুবদল নেতা হাসানুর রহমানসহ কয়েকজন স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে গিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেবকে মারধরের হুমকি দেন।

ঘটনার সেই মুহূর্তটি হাসপাতালের সিসি ক্যামেরায় ধারণ হয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ক্ষোভে ফেটে পড়েন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা; প্রতিবাদ হিসেবে তারা সাময়িক কর্মবিরতিও পালন করেন।

পরে পরিস্থিতি শান্ত করতে অভিযুক্ত যুবদল নেতা স্বাস্থ্য কর্মকর্তার কাছে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তবে ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষার্থে যুবদলের কেন্দ্রীয় কমিটি তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি : যুবদল নেতা বহিষ্কার

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত