ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

পাচারকালে ভোলা থেকে চার ট্রাকে ১৪২০ বস্তা সার জব্দ

ভোলা থেকে অবৈধভাবে পাচারের সময় ফেরি থেকে ১ হাজার ৪২০ বস্তা সরকারি বিসিআইসি টিএসপি সারসহ ৪টি ট্রাক আটক করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আরমান (৩০) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দিনগত মধ্যরাতে সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে লক্ষ্মীপুরগামী আলাদা দুইটি ফেরি থেকে সারবোঝাই এসব ট্রাক আটক করা হয়। পরবর্তীতে ট্রাকগুলো থানায় নিয়ে আসে পুলিশ।

সরেজমিনে দেখা যায়, ত্রিপল দিয়ে ঢাকা সারবোঝাই চারটি ট্রাক আটক করে ইলিশা পুলিশ ফাঁড়ির সামনে রেখেছে পুলিশ। ট্রাকগুলোর নম্বর হলো- যশোর-ট ১১-১৪৩৩, চট্রমেট্রো-ট ১১-০৬৮৪, খুলনা মেট্রো-ট ১১-০৭৮৩ ও ঢাকা মেট্রো ট ১৪-৭৩০৫।

পুলিশ ও সার গুদাম কর্তৃপক্ষ জানায়, ভোলার সার গুদাম থেকে বরিশাল বিভাগের সকল জেলায় সরকারিভাবে সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরগামী সুফিয়া কামাল নামক ফেরি থেকে ৩টি ও কুসুমকলি ফেরি থেকে ১টিসহ মোট চারটি সার বোঝাই ট্রাক আটক করা হয়েছে। তবে ৩টি ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ।

সারগুলো গতকাল ভোলার সরকারি সার গুদাম থেকে বরিশাল ও বরগুনা যাওয়ার জন্য ট্রাকে লোড করা হয়েছিল। তবে সার বাপার গুদামের বাইরে গেলে সে দায়িত্ব তাদের নয় বলে দাবি করেন ভোলা সার গুদামের ইনচার্জ মাসুদ পারভেজ।

তিনি বলেন, সারগুলো গুদাম থেকে ট্রাকে লোড হওয়ার কাগজ আমাদের কাছে রয়েছে। তবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা আমরা জানি না।

অসাধু ব্যক্তিরা কৃত্রিম সংকট তৈরির জন্যই ভোলা থেকেই সারগুলো অন্যত্র পাচার করছিল বলে জানান ভোলা সদরের ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বশির আলম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুইটি ফেরিতে থাকা মোট ৪টি ট্রাক থেকে ৭১ টন টিএসপি সার জব্দ করেছি, যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা। আরমান নামে একজন ট্রাকচালককে পুলিশ হেফাজতে নিয়েছি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

পাচারকালে ভোলা থেকে চার ট্রাকে ১৪২০ বস্তা সার জব্দ

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত