ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

ইজারাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা সেই যুবদল নেতাকে বহিস্কার

নাটোরের গুরুদাসপুরে হাটের ইজারাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা রাকিবুর রহমান রাজা-কে দল থেকে বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নাটোর জেলা যুবদল গতকাল (২৭ ফেব্রুয়ারি) এই বহিস্কারাদেশের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়।

জানা যায়, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে গুরুদাসপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইজারা শেষে, পরিষদের সামনে প্রকাশ্যে ওই চাঁদা দাবি ও হুমকির ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাকিবুর রহমান রাজা ইজারাদার ওবায়দুল ইসলাম তপু-র দিকে হাত উঁচিয়ে তেড়ে আসেন এবং ৫ লাখ টাকা না দিলে তাকে হাত-পা ভেঙে মাটিতে শুইয়ে দেওয়ার হুমকি দেন। এ সময় গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান সরকার ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রাকিবুর রহমান রাজা নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। ইজারাদার ওবায়দুল ইসলাম তপু একই ইউনিয়নের মৎসজীবি দলের সাবেক সহসভাপতি। উভয়েই বিএনপির নব নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজের অনুসারি।

নাটোর জেলা যুবদলের বহিস্কারাদেশে বলা হয়- ‘নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুর রহমান রাজাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হলো। বহিস্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল গ্রহণ করবে না। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। পাশাপাশি, নাটোর জেলা যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হচ্ছে যেন তারা তাদের সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক বজায় না রাখার জন্য বলা হয়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান সরকার জানান, উন্মুক্ত দরপত্র শেষে যুবদল নেতা রাকিবুর রহমান রাজা উচ্চবাচ্য করেন। তবে ভুক্তভোগি ওবায়দুল তপু থানায় কোনো অভিযোগ দায়ের করেননি।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ইজারাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা সেই যুবদল নেতাকে বহিস্কার

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত