BD State News

জন দুর্ভোগ

বয়স ৭৫ ছুঁইছুঁই, শাপলা বিক্রি করে চলছে আব্দুল বারেকের জীবন

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো প্রতিদিন জীবিকার তাগিদে লড়াই চালিয়ে যাচ্ছেন ৭৫ বছর বয়সি আব্দুল বারেক পাটোয়ারী। সকালের আলো ফোটার আগেই শুরু হয় তার নিত্যদিনের ব্যস্ততা। ফজরের নামাজ শেষ করেই তিনি নেমে পড়েন বুকসমান গভীর জলে।

এভাবে দীর্ঘ সময় ধরে পানির নিচে থেকে তিনি শাপলা ফুল সংগ্রহ করেন। সংগৃহীত এসব শাপলা বিক্রি করে দৈনিক মাত্র ২০০ টাকা আয় হয় তার, যা দিয়েই মূলত তার সংসার নির্বাহ হয়। বয়সের ভারে শরীর ক্লান্ত হলেও জীবিকার এই কঠিন সংগ্রাম থেকে আজও বিরতি নেননি এই বৃদ্ধ।

বিষয় : জীবনসংগ্রাম বয়স্ক ব্যক্তি শাপলা বিক্রি সংসার

আপনার মতামত লিখুন

BD State News

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বয়স ৭৫ ছুঁইছুঁই, শাপলা বিক্রি করে চলছে আব্দুল বারেকের জীবন

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো প্রতিদিন জীবিকার তাগিদে লড়াই চালিয়ে যাচ্ছেন ৭৫ বছর বয়সি আব্দুল বারেক পাটোয়ারী। সকালের আলো ফোটার আগেই শুরু হয় তার নিত্যদিনের ব্যস্ততা। ফজরের নামাজ শেষ করেই তিনি নেমে পড়েন বুকসমান গভীর জলে।

এভাবে দীর্ঘ সময় ধরে পানির নিচে থেকে তিনি শাপলা ফুল সংগ্রহ করেন। সংগৃহীত এসব শাপলা বিক্রি করে দৈনিক মাত্র ২০০ টাকা আয় হয় তার, যা দিয়েই মূলত তার সংসার নির্বাহ হয়। বয়সের ভারে শরীর ক্লান্ত হলেও জীবিকার এই কঠিন সংগ্রাম থেকে আজও বিরতি নেননি এই বৃদ্ধ।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত