ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

শিক্ষাঙ্গন

দোহারে গাছের চারা রোপণ করলেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি

৪৮ নং রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের মাঝে শামীমা রাহিম শিলা

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ফলজ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ঢাকার দোহার উপজেলায় ভালো মানের গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্‌বোধন করা হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই) সকালে দোহারের ৪৮ নং রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্‌বোধন করেন।

উদ্‌বোধনী অনুষ্ঠানে শামীমা রহিম শিলা বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গাছের প্রয়োজনীয়তা ও বিভিন্ন উপকারিতা তুলে ধরেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পুষ্টি ও সুস্বাদু ফলের চাহিদা মেটাতে উন্নত মানের বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে প্রতিটি খালি জায়গায় অন্তত একটি করে হলেও ফলের গাছ লাগানো উচিত।"

বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণ কালে স্থানীয় মহিলা দল ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মসূচির সমাপনীতে পরিবেশের ইতিবাচক পরিবর্তন, দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

দোহারে গাছের চারা রোপণ করলেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ফলজ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ঢাকার দোহার উপজেলায় ভালো মানের গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্‌বোধন করা হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই) সকালে দোহারের ৪৮ নং রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্‌বোধন করেন।

উদ্‌বোধনী অনুষ্ঠানে শামীমা রহিম শিলা বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গাছের প্রয়োজনীয়তা ও বিভিন্ন উপকারিতা তুলে ধরেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পুষ্টি ও সুস্বাদু ফলের চাহিদা মেটাতে উন্নত মানের বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে প্রতিটি খালি জায়গায় অন্তত একটি করে হলেও ফলের গাছ লাগানো উচিত।"

বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণ কালে স্থানীয় মহিলা দল ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মসূচির সমাপনীতে পরিবেশের ইতিবাচক পরিবর্তন, দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত