ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

শিক্ষাঙ্গন

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনে শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন

উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল নওগাঁ বিশ্ববিদ্যালয়।  জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের ২০২৬ নবাগত শিক্ষার্থীদের বরণ এবং শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

শনিবার বেলা ১১ টায় শহরের বরুলকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে এবং ফলক উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে নতুন শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব ও ব্র্যাক ব্যাংক স্টাডি সেন্টারের উদ্বোধন শেষে কেক কেটে শিক্ষা কার্যক্রমের শুভ সূচনা ঘোষণা করা হয়। এরপর উপজেলা অডিটোরিয়ামে নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণায়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ সহ স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে নওগাঁ অঞ্চলে উচ্চশিক্ষার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনে শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল নওগাঁ বিশ্ববিদ্যালয়।  জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের ২০২৬ নবাগত শিক্ষার্থীদের বরণ এবং শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

শনিবার বেলা ১১ টায় শহরের বরুলকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে এবং ফলক উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে নতুন শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব ও ব্র্যাক ব্যাংক স্টাডি সেন্টারের উদ্বোধন শেষে কেক কেটে শিক্ষা কার্যক্রমের শুভ সূচনা ঘোষণা করা হয়। এরপর উপজেলা অডিটোরিয়ামে নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণায়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ সহ স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে নওগাঁ অঞ্চলে উচ্চশিক্ষার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত