ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

শিক্ষাঙ্গন

সবুজায়নের লক্ষ্যে রাঙামাটি মুজাদ্দেদে-ই-আলফেসানী একাডেমির উদ্যোগে বৃক্ষ রোপণ

প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রাঙামাটি মুজাদ্দেদে-ই-আলফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এক বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৯ জুন ২০২৬ দুপুর ২টায় রাঙামাটি মুজাদ্দেদে-ই-আলফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজাদ্দেদে-ই-আলফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. আব্দুল মইন, মো. মাহাবুব হোসেন, মো. এনামুল হক, রোকসানা বেগম, মোহাম্মদ জামাল উদ্দিন, মো. আবুল কালামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। এর মধ্যে ছিল অর্জুন, আম্রপালি, মেহগনি, হরতকিসহ নানা প্রজাতির গাছ।

বৃক্ষ রোপণকালে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু প্রকৃতিকে সবুজ করে না, এটি মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে নিয়মিত গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল কবির বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। গাছ আমাদের অক্সিজেন দেয়, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়ে তুলতে সহায়তা করে। প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপণ কর্মসূচিকে সফল করতে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই গাছ লাগানো ও গাছের যত্ন নেওয়ার বিষয়ে সচেতনতা তৈরি করা আমাদের অন্যতম লক্ষ্য। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে বেশি বেশি গাছ লাগায়, তাহলে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজ ও মনোরম পরিবেশে গড়ে তুলতে ভবিষ্যতেও নিয়মিত বৃক্ষ রোপণ ও পরিচর্যা কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সবুজায়নের লক্ষ্যে রাঙামাটি মুজাদ্দেদে-ই-আলফেসানী একাডেমির উদ্যোগে বৃক্ষ রোপণ

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত