ঢাকার ঐতিহ্যবাহী কেরানীগঞ্জ মহিলা (ডিগ্রি) কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের এইচএসসি ও স্নাতক (ডিগ্রি) পাস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। ২০ জুন (শনিবার) কলেজ প্রাঙ্গণে অত্যন্ত আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে, পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ শেষে বিদায়ি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের শিক্ষাজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ গয়েশ্বর চন্দ্র রায়। বিদায়ি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, নারীদের উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। কেরানীগঞ্জ মহিলা কলেজ এই অঞ্চলের নারী শিক্ষার প্রসারে অনন্য ভূমিকা পালন করে আসছে। আমি বিশ্বাস করি, আজকের এই বিদায়ি শিক্ষার্থীরা আগামী দিনে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের নেতৃত্ব দেবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসন-১১ এর সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ও কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ওমর ফারুক।
সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেরানীগঞ্জ মহিলা (ডিগ্রি) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিনা আওলাদ। তিনি আমন্ত্রিত অতিথিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সমাপনী বক্তব্য দেন। তিনি কলেজের গৌরবময় ঐতিহ্য ধরে রাখতে পরীক্ষার্থীদের সর্বোচ্চ মনোযোগ দিয়ে পরীক্ষা দেওয়ার তাগিদ দেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদায়ি শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করা হয় এবং জুনিয়র ছাত্রীদের পক্ষ থেকে তাদের স্মারক উপহার প্রদান করা হয়। সবশেষে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উক্ত বিদায় অনুষ্ঠানে কলেজের সব শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যবৃন্দ, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন