ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

আন্তর্জাতিক

জৈন্তাপুর সীমান্তে ব,এস,এফ এর গুলির জবাবে বিজিবির পালটা গুলি: লক্ষ্য চোরাকারবারি

জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাবে বিজিবিরও গুলি 

সিলেটের জৈন্তাপুর সীমান্তে আজ সন্ধ্যায় গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ১৩৮৫ নম্বর পিলার এলাকায় চোরাকারবারিদের লক্ষ্য করে প্রথমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালায়। জবাবে পাল্টা গুলি চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর সীমান্ত এলাকায় কয়েকজন চোরাকারবারি ভারত থেকে অবৈধভাবে মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ বিষয়ে বিজিবি ১৯ ব্যাটালিয়নের একটি সূত্র জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবির টহল দলও ফাঁকা গুলি ছোড়ে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে সীমান্তে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।বিজিবি জানিয়েছে, চোরাকারবারি রোধে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে তারা। অবৈধ পারাপার বন্ধে রাতভর অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।এ ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

জৈন্তাপুর সীমান্তে ব,এস,এফ এর গুলির জবাবে বিজিবির পালটা গুলি: লক্ষ্য চোরাকারবারি

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাবে বিজিবিরও গুলি 

সিলেটের জৈন্তাপুর সীমান্তে আজ সন্ধ্যায় গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ১৩৮৫ নম্বর পিলার এলাকায় চোরাকারবারিদের লক্ষ্য করে প্রথমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালায়। জবাবে পাল্টা গুলি চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর সীমান্ত এলাকায় কয়েকজন চোরাকারবারি ভারত থেকে অবৈধভাবে মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ বিষয়ে বিজিবি ১৯ ব্যাটালিয়নের একটি সূত্র জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবির টহল দলও ফাঁকা গুলি ছোড়ে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে সীমান্তে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।বিজিবি জানিয়েছে, চোরাকারবারি রোধে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে তারা। অবৈধ পারাপার বন্ধে রাতভর অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।এ ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত