ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

খেলা

মালদ্বীপকে হারিয়ে হ্যান্ডবলের ফাইনালে বাংলাদেশ

নেশনস ট্রফি’র ২০২৬ ফাইনালে বাংলাদেশের মেয়েরা

মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়ে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি ২০২৬-এর ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। শিরোপার লড়াইয়ে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে স্বাগতিক দল।

মঙ্গলবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১৬-৫ গোলে এগিয়ে ছিল। ম্যাচে ৮ গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের মোসাম্মৎ সানজিদা আক্তার।

এর আগে নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করলেও ভারতের কাছে ৪৭-১৩ গোলে হেরেছিল বাংলাদেশ। ফাইনালে উঠতে লিগ পর্বের শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না স্বাগতিকদের। মালদ্বীপকে হারিয়ে সেই লক্ষ্য পূরণ করেছে তারা।

আগামী বৃহস্পতিবার বেলা ৩টায় ফাইনালে ভারত-বাংলাদেশ মুখোমুখি হবে। বুধবার দুপুর ২টায় ব্রোঞ্জ পদকের লড়াইয়ে খেলবে মালদ্বীপ ও নেপাল।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মালদ্বীপকে হারিয়ে হ্যান্ডবলের ফাইনালে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়ে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি ২০২৬-এর ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। শিরোপার লড়াইয়ে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে স্বাগতিক দল।

মঙ্গলবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১৬-৫ গোলে এগিয়ে ছিল। ম্যাচে ৮ গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের মোসাম্মৎ সানজিদা আক্তার।

এর আগে নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করলেও ভারতের কাছে ৪৭-১৩ গোলে হেরেছিল বাংলাদেশ। ফাইনালে উঠতে লিগ পর্বের শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না স্বাগতিকদের। মালদ্বীপকে হারিয়ে সেই লক্ষ্য পূরণ করেছে তারা।

আগামী বৃহস্পতিবার বেলা ৩টায় ফাইনালে ভারত-বাংলাদেশ মুখোমুখি হবে। বুধবার দুপুর ২টায় ব্রোঞ্জ পদকের লড়াইয়ে খেলবে মালদ্বীপ ও নেপাল।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত