ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

আন্তর্জাতিক

ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার

ভারতে নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) আন্দোলন ও সোনম ওয়াংচুকের অনশন ঘিরে ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি। অধিবেশনের প্রথম দিনই সিজেপি সংসদ অভিমুখী কর্মসূচি চালানোয় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী দিল্লি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ আন্দোলন প্রতিহত করতে যন্তর মন্তর চত্বরে পাঁচ হাজার পুলিশ ও সেনা মোতায়েন করেছে কেন্দ্র। তারপরও ব্যারিকেড ভেঙে মিছিল এগোনোর চেষ্টা করা হলে লাঠিচার্জ করে পুলিশ। এক পর্যায়ে পরিস্থিতি রুখতে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও জলকামান চালানো হয়।

এ আন্দোলেন সংহতি জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেক তারকা। আর বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি আন্দোলনে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। অন্যদিকে সিজেপিকে সমর্থন জানাতেই গ্রেপ্তার হলেন অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদ।

সূত্রের খবর, সিজেপির বিক্ষোভে অংশ নেয়ার জন্য মুম্বাইয়ে চৈত্যভূমিতে জড়ো হয়েছিলেন একাধিক আন্দোলনকারী। সেখান থেকেই পুলিশ গ্রেপ্তার করেছে ফাহাদকে। আর পুলিশের পদক্ষেপ কয়েকজন আহতও হয়েছেন। কিন্তু কতজনকে আটক করা হয়েছে বা কতজন আহত হয়েছেন, তা জানা যায়নি।

সোমবার (২০ জুলাই) এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করেন অভিনেত্রী স্বরা। সেখানে তিনি মন্তব্য করেন, ‘গণতন্ত্রের জন্য লজ্জাজনক’। ভিডিওতে অকবশ্য স্পষ্ট, বিক্ষোভের সময় আন্দোলনকারীদের সঙ্গে ফাহাদকেও টেনে হিঁচড়ে গাড়িতে তুলছে পুলিশ।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

ভারতে নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) আন্দোলন ও সোনম ওয়াংচুকের অনশন ঘিরে ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি। অধিবেশনের প্রথম দিনই সিজেপি সংসদ অভিমুখী কর্মসূচি চালানোয় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী দিল্লি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ আন্দোলন প্রতিহত করতে যন্তর মন্তর চত্বরে পাঁচ হাজার পুলিশ ও সেনা মোতায়েন করেছে কেন্দ্র। তারপরও ব্যারিকেড ভেঙে মিছিল এগোনোর চেষ্টা করা হলে লাঠিচার্জ করে পুলিশ। এক পর্যায়ে পরিস্থিতি রুখতে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও জলকামান চালানো হয়।

এ আন্দোলেন সংহতি জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেক তারকা। আর বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি আন্দোলনে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। অন্যদিকে সিজেপিকে সমর্থন জানাতেই গ্রেপ্তার হলেন অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদ।

সূত্রের খবর, সিজেপির বিক্ষোভে অংশ নেয়ার জন্য মুম্বাইয়ে চৈত্যভূমিতে জড়ো হয়েছিলেন একাধিক আন্দোলনকারী। সেখান থেকেই পুলিশ গ্রেপ্তার করেছে ফাহাদকে। আর পুলিশের পদক্ষেপ কয়েকজন আহতও হয়েছেন। কিন্তু কতজনকে আটক করা হয়েছে বা কতজন আহত হয়েছেন, তা জানা যায়নি।

সোমবার (২০ জুলাই) এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করেন অভিনেত্রী স্বরা। সেখানে তিনি মন্তব্য করেন, ‘গণতন্ত্রের জন্য লজ্জাজনক’। ভিডিওতে অকবশ্য স্পষ্ট, বিক্ষোভের সময় আন্দোলনকারীদের সঙ্গে ফাহাদকেও টেনে হিঁচড়ে গাড়িতে তুলছে পুলিশ।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত