ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

জন দুর্ভোগ

নওগাঁর মহাদেবপুরে জোড়া খুন সন্দেহের তীর অনলাইন জুয়ারী ছেলের দিকে

নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি বাড়ির শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লোকমান মণ্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৫০)।

স্থানীয় সূত্রের জানান, নিহত দম্পতি ছেলে ও মেয়েকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। ভোর প্রায় ৪টার দিকে তাদের ছেলে মুক্তার হোসেন স্বজনদের ফোন করে জানান, তার বাবা-মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান। ঘরের দরজা খুলে ভেতরে স্বামী-স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, নিহত দুজনের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

ওসি আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নিহত দম্পতির ছেলে মুক্তার অনলাইন জুয়ায় আসক্ত। তবে এ ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নওগাঁর মহাদেবপুরে জোড়া খুন সন্দেহের তীর অনলাইন জুয়ারী ছেলের দিকে

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি বাড়ির শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লোকমান মণ্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৫০)।

স্থানীয় সূত্রের জানান, নিহত দম্পতি ছেলে ও মেয়েকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। ভোর প্রায় ৪টার দিকে তাদের ছেলে মুক্তার হোসেন স্বজনদের ফোন করে জানান, তার বাবা-মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান। ঘরের দরজা খুলে ভেতরে স্বামী-স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, নিহত দুজনের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

ওসি আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নিহত দম্পতির ছেলে মুক্তার অনলাইন জুয়ায় আসক্ত। তবে এ ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত