নওগাঁর বদলগাছী উপজেলায় রাস্তার দুপাশে বিষাক্ত পার্থেনিয়াম গাছে ফুল এসেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ করে আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর - ভান্ডারপুর আঞ্চলিক সড়কের পাশে - কোলা ইউনিয়নের পার আধাইপুর রাস্তার দু পাশে বিষাক্ত পার্থেনিয়াম গাছে ফুল এসেছে। আপাতদৃষ্টিতে অযত্নে বেড়ে ওঠা সাধারণ উদ্ভিদ মনে হলেও গাছটির চোখ জুড়ানো ফুলগুলোতে লুকিয়ে আছে মারাত্মক বিষ ‘পার্থেনিন’। এই বিষাক্ত পদার্থ মানুষ ও পশুপাখির জন্য অত্যন্ত ক্ষতিকর।
বিশেষজ্ঞরা বলছেন, এই মায়াবী ফুলের রেণু বা বীজ নিঃশ্বাসের সঙ্গে নাকে প্রবেশ করলে হাঁপানি, জ্বর, শ্বাসকষ্টসহ একাধিক রোগ হতে পারে। যাদের শরীরে অ্যালার্জি রয়েছে, তাদের ত্বকে এই গাছের রস লাগলে ক্যানসার পর্যন্ত হওয়ার ঝুঁকি থাকে। শুধু তাই নয়, গরু, ছাগলসহ অন্যান্য পশু এই গাছ খেলে তাদের মুখে ও যকৃতে পচনসহ নানা রোগের সৃষ্টি হতে পারে।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আলমগীর নাজমুল নাহিদ হাসনাত বলেন, এই বিষাক্ত পার্থেনিয়ামের ভয়াবহতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করার জন্য কাজ করছে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তারা জানান মাঠ পর্যায়ে প্রচারণা চালানো হচ্ছে।
উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান জানান, পার্থেনিয়ামের পুষ্পরেণু বেগুন, টমেটো, মরিচের মতো গুরুত্বপূর্ণ সবজির উৎপাদন ব্যাহত করে। এ ছাড়া এই গাছ মাটিতে নাইট্রোজেন আবদ্ধকরণের স্বাভাবিক প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করে।
ক্ষতিকর উদ্ভিদ সম্পর্কে সঠিক ধারণা রাখা এবং তা নির্মূল করার জন্য সম্মিলিত প্রচেষ্টা চালানো জরুরি।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন