ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড় থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেট পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন।
গতকাল বুধবার (১০ জুন ২০২৬) দুপুর ৩টায় পরিচালিত এ অভিযানে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ফুটপাত দখলকারী বিভিন্ন অবৈধ স্থাপনা ও সামগ্রী অপসারণ করা হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাহিদ হাসান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকির হোসাইন।
এ সময় মোবাইল কোর্টের প্রসিকিউটর ও স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ জাবেদ ইকবালসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রেখে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন