ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

জন দুর্ভোগ

কালবৈশাখীর তাণ্ডবে ফটিকছড়িতে বিদ্যুৎ বিপর্যয়, মেরামতে কাজ করছে উদ্ধারকারী দল

চট্টগ্রামের ফটিকছড়িতে আজ সকালে কালবৈশাখী ঝড়ে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। ঝড়ের আঘাতে গাছ ও ভাঙা ডালপালা বৈদ্যুতিক লাইনের ওপর পড়ে যাওয়ায় গ্রিড লাইন, সুইচিং সাব-স্টেশন, ফিডার ও সেকশন লাইন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ফটিকছড়ি জোনাল অফিস জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে জরুরি উদ্ধারকারী দল ইতোমধ্যে মাঠে নেমেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় গাছপালা সরানো ও লাইন পরীক্ষার কাজ শেষ হলে পর্যায়ক্রমে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হবে। কর্তৃপক্ষ জানায়, ধাপে ধাপে সব এলাকায় সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তবে পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে। বর্তমানে নির্দিষ্ট সময়সীমা জানানো সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে ফটিকছড়ি ডিজিএম জোনাল অফিস গ্রাহকদের ধৈর্য ধারণের অনুরোধ করেছে। পাশাপাশি উদ্ধারকাজে প্রয়োজনে জরুরি দলকে স্থানীয়দের লজিস্টিক সহায়তা দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

কালবৈশাখীর তাণ্ডবে ফটিকছড়িতে বিদ্যুৎ বিপর্যয়, মেরামতে কাজ করছে উদ্ধারকারী দল

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

চট্টগ্রামের ফটিকছড়িতে আজ সকালে কালবৈশাখী ঝড়ে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। ঝড়ের আঘাতে গাছ ও ভাঙা ডালপালা বৈদ্যুতিক লাইনের ওপর পড়ে যাওয়ায় গ্রিড লাইন, সুইচিং সাব-স্টেশন, ফিডার ও সেকশন লাইন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ফটিকছড়ি জোনাল অফিস জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে জরুরি উদ্ধারকারী দল ইতোমধ্যে মাঠে নেমেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় গাছপালা সরানো ও লাইন পরীক্ষার কাজ শেষ হলে পর্যায়ক্রমে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হবে। কর্তৃপক্ষ জানায়, ধাপে ধাপে সব এলাকায় সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তবে পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে। বর্তমানে নির্দিষ্ট সময়সীমা জানানো সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে ফটিকছড়ি ডিজিএম জোনাল অফিস গ্রাহকদের ধৈর্য ধারণের অনুরোধ করেছে। পাশাপাশি উদ্ধারকাজে প্রয়োজনে জরুরি দলকে স্থানীয়দের লজিস্টিক সহায়তা দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত