ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

জন দুর্ভোগ

পটুয়াখালীর দুটি তাপ বিদ্যুৎ কেন্দ্রে জনভোগান্তি সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র ও পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের নানা প্রতিশ্রুতি ভঙ্গ ও সড়ক বন্ধ করে জনভোগান্তি সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার (২৪ মে) বেলা এগারোটায় পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম গেট প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তব্য রাখেন গন অধিকার পরিষদ কলাপাড়া পৌর শাখার সাধারন সম্পাদক রবিউল আউয়াল অন্তর, ভূক্তভোগী পরিবারের সদস্য বাচ্চু মৃধা, কলি বেগম ও মেহেদী হাসান।

বক্তারা বলেন, এই বিদ্যুত কেন্দ্র দুটি নির্মানের সময় স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরি প্রদান ও এলাকার রাস্তাঘাট নির্মানসহ নানা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নের পরিবর্তে ক্ষতি করেছে। সম্প্রতি পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ গেট তৈরী করে বন্ধ করে দিয়েছে মরিচবুনিয়া, গন্ডামারি ও নিশানবাড়িয়া গ্রামের চলাচলের রাস্তা। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে ৬ হাজার মানুষ। দ্রুত সময়ের মধ্যে সাধারন মানুষের চলাচলে কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

পটুয়াখালীর দুটি তাপ বিদ্যুৎ কেন্দ্রে জনভোগান্তি সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র ও পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের নানা প্রতিশ্রুতি ভঙ্গ ও সড়ক বন্ধ করে জনভোগান্তি সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার (২৪ মে) বেলা এগারোটায় পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম গেট প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তব্য রাখেন গন অধিকার পরিষদ কলাপাড়া পৌর শাখার সাধারন সম্পাদক রবিউল আউয়াল অন্তর, ভূক্তভোগী পরিবারের সদস্য বাচ্চু মৃধা, কলি বেগম ও মেহেদী হাসান।

বক্তারা বলেন, এই বিদ্যুত কেন্দ্র দুটি নির্মানের সময় স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরি প্রদান ও এলাকার রাস্তাঘাট নির্মানসহ নানা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নের পরিবর্তে ক্ষতি করেছে। সম্প্রতি পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ গেট তৈরী করে বন্ধ করে দিয়েছে মরিচবুনিয়া, গন্ডামারি ও নিশানবাড়িয়া গ্রামের চলাচলের রাস্তা। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে ৬ হাজার মানুষ। দ্রুত সময়ের মধ্যে সাধারন মানুষের চলাচলে কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত