সাম্প্রতিক টানা বৃষ্টিতে সিলেটের জৈন্তাপুর বাজার এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। বিশেষ করে সিলেট বাস স্ট্যান্ড সংলগ্ন ড্রেনের উপর গড়ে ওঠা অটোরিকশা স্ট্যান্ডের কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে রাস্তার উপর পানি জমে রয়েছে।
সরেজমিনে দেখা যায়, বাজারের গুরুত্বপূর্ণ এই সড়কে বড় বড় পানির গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির পানি জমে কাদায় পরিণত হওয়ায় পথচারী ও যাত্রীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন শত শত মানুষ এই পথ ব্যবহার করলেও সমস্যার স্থায়ী কোনো সমাধান হয়নি।
স্থানীয়দের অভিযোগ, ড্রেনের উপর অস্থায়ীভাবে অটোরিকশা স্ট্যান্ড স্থাপন করায় পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তা ডুবে যাচ্ছে। এতে করে শুধু জনদুর্ভোগই নয়, দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
একাধিক ভুক্তভোগী জানান, “বৃষ্টি হলেই এই রাস্তায় হাঁটা যায় না। কাদা-পানিতে পড়ে যাওয়ার ভয় থাকে, আবার যানবাহন চলাচলও ব্যাহত হয়।”
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। তাদের মতে, ড্রেন থেকে অবৈধ স্থাপনা সরিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন