ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

আন্তর্জাতিক

ইরান ইস্যুতে বাহরাইনের ৩ এমপি বহিষ্কার

ইরান ইস্যুতে বাহরাইনের ৩ এমপি বহিষ্কার

ইরান সমর্থকদের বিরুদ্ধে গৃহীত সরকারি পদক্ষেপের বিরোধিতা করায় বাহরাইনের জাতীয় সংসদ থেকে তিন সংসদ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দেশটির ‘কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভস’-এ সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত তিন সংসদ সদস্য হলেন- আবদুলনবী সালমান, মামদুহ আল-সালেহ এবং মাহদি আল-শোওয়াইখ। তাদের বিরুদ্ধে অভিযোগ, বাহারাইনের ওপর ইরানি হামলার প্রশংসা বা সমর্থন করার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের নাগরিকত্ব বাতিলসহ সরকারের বিভিন্ন কঠোর পদক্ষেপের সমালোচনা করেছিলেন তারা।

সংসদ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সংবিধান এবং অভ্যন্তরীণ নীতিমালা মেনেই এই তিন এমপির সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদ সদস্যদের ভোটগ্রহণের মাধ্যমে এই বহিষ্কার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়।

সূত্র: গলফ নিউজ

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


ইরান ইস্যুতে বাহরাইনের ৩ এমপি বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

ইরান সমর্থকদের বিরুদ্ধে গৃহীত সরকারি পদক্ষেপের বিরোধিতা করায় বাহরাইনের জাতীয় সংসদ থেকে তিন সংসদ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দেশটির ‘কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভস’-এ সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত তিন সংসদ সদস্য হলেন- আবদুলনবী সালমান, মামদুহ আল-সালেহ এবং মাহদি আল-শোওয়াইখ। তাদের বিরুদ্ধে অভিযোগ, বাহারাইনের ওপর ইরানি হামলার প্রশংসা বা সমর্থন করার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের নাগরিকত্ব বাতিলসহ সরকারের বিভিন্ন কঠোর পদক্ষেপের সমালোচনা করেছিলেন তারা।

সংসদ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সংবিধান এবং অভ্যন্তরীণ নীতিমালা মেনেই এই তিন এমপির সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদ সদস্যদের ভোটগ্রহণের মাধ্যমে এই বহিষ্কার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়।

সূত্র: গলফ নিউজ


BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত