ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

খেলা

‎‘নতুন কুঁড়ি ক্রীড়া আসর: ‎উদ্বোধনী দিনে অংশ নিচ্ছে সৈয়দপুর বনাম নীলফামারী

নীলফামারী আন্তর্জাতিক স্টেডিয়াম

বৃষ্টি থামছে, আবার নামছে। সেই থেমে-থেমে ঝরার ভেতরেই নীলফামারী আন্তর্জাতিক স্টেডিয়ামের সবুজ মাঠে আজ শুরু হচ্ছ “নতুন কুঁড়ি ক্রীড়া আসর  ফুটবল দিয়ে শুরু হচ্ছে। ‎আটটি ইভেন্ট নিয়ে গঠিত এই ক্রীড়া আসরের শুরু হবে  টান টান উত্তেজনা আর প্রতিদ্বন্দ্বীতা দিয়ে। এর মাধ্যমে  পুরো আসরের গতিপথ নির্ধারণের প্রথম বাঁশি বাজবে।  উদ্বোধনী দিনে বালক বিভাগে মুখোমুখি হবে  নীলফামারী সদর  বনাম সৈয়দপুর।

‎বিকেল ৪টায় শুরু হওয়া এই ম্যাচ যেন পুরো স্টেডিয়ামকে একসঙ্গে টেনে আনবে চরম উম্মাদনায়।  বালক ম্যাচের এক ঘণ্টা পর মাঠে গড়াবে বালিকাদের ফুটবল ম্যাচ।

 প্রতিপক্ষ ওই নীলফামারী। সেখানে আবার নতুন করে লেখা হবে প্রতিদ্বন্দ্বিতা, নতুন ছন্দে চলবে খেলা। এই ক্রীড়া আসরে রয়েছে মোট আট  ইভেন্ট।  ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স, কাবাডি, ব্যাডমিন্টন, সাঁতার, দাবা ও মার্শাল আর্ট। 

ফুটবল দিয়ে শুরু  হওয়া এ আসরে তাই  স্বাভাবিকভাবে আয়োজকসহ অংশগ্রহনকারীদের মধ্যে  খেলায় জয় পরাজয় নিয়ে  অনেক  আবেগ প্রবন হতে দেখা গেছে।  অংশগ্রহণ দল সৈয়দপুর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মো: মতিউর রহমান বলেন, এ আসরটি বৃষ্টিতে শুরু হচ্ছে। মাঠে  প্রতিকুল আবহাওয়ার প্রভাবে  প্রতিভাবানরা নিজেদের মেলে ধরতে পারবেনা।

‎আজকের কেলার কোচ ও ম্যনেজাররা মনে করছেন, ভেজা মাঠের পিচ্ছিলতায় বলের নিয়ন্ত্রণ রাখা দলটির জন্য সহজ হবে।  কারন ডিফেন্সে এক মুহূর্তের ভুল মানেই বিপদ, আর আক্রমণে একটিমাত্র সুযোগই ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে।
‎
‎তবে এই আসরের সবচেয়ে বড় শক্তি এর গ্রাসরুট অংশগ্রহণ।।উপজেলা পর্যায়ের তরুণ খেলোয়াড়রা এখানে নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছে—যা তাদের ভবিষ্যৎ ক্রীড়া জীবনের প্রথম ধাপ হতে পারে।
‎
‎ফুটবল দিয়ে শুরু হতে যাওয়া  এই আট ইভেন্টের আসর ধীরে ধীরে রূপ নেবে পূর্ণাঙ্গ ক্রীড়া উৎসবে। নীলফামারীর এই বৃষ্টিভেজা মাঠে আজ শুধু একটি খেলা নয়,  সম্ভাবনার এক দীর্ঘ যাত্রা শুরুর অপেক্ষায়।  যেখানে প্রতিটি ইভেন্টে লেখা হবে নতুন কুঁড়িদের নতুন গল্প।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

‎‘নতুন কুঁড়ি ক্রীড়া আসর: ‎উদ্বোধনী দিনে অংশ নিচ্ছে সৈয়দপুর বনাম নীলফামারী

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত